Monday, December 19, 2016

Ami Opar Hoye Bose Achhi (আমি অপার হয়ে বসে আছি) Forida Parveen Lyric

আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পাড়ে লয়ে যাও আমায়।।
 
আমি একা রইলাম ঘাঁটে, ভানু সে বসিল পাটে।
আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি উপায় ।।
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়,
পারে লয়ে যাও আমায় ।।
নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিতপবন, তাইতে দিই দোহাই।
ওপারে লয়ে যাও আমায় ..........
অগতির না দিলে গতি, ও নামে হবে অখ্যাতি
লালন কয় অকূলের গতি, কে বলবে তোমায় ??
ওপারে লয়ে যাও আমায় .....
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়,
পারে লয়ে যাও আমায় .................

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator